চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাম্প্রতিক সময়ে জলদস্যুতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রধান এই সমুদ্রবন্দরে নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকলে তা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চেম্বার কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই ধরনের নিরাপত্তা ঘাটতি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় বাড়িয়ে দিতে পারে। তাই বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।