চট্টগ্রাম বন্দরে ১৭.৫ টন মিথ্যা ঘোষণায় আনা পণ্য জব্দ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৭.৫ টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম বন্দরে ১৭.৫ টন মিথ্যা ঘোষণায় আনা পণ্য জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৭.৫ টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর মধ্যে প্রিন্টেড পেপার ক্যাটালগ হিসেবে ঘোষণা দেওয়া একটি চালানে ৯.২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার পাওয়া গেছে। ২৮ সেপ্টেম্বর এই তথ্য জানানো হয়।

উৎস: TBS Bangladesh
#চট্টগ্রাম বন্দর#কাস্টমস#এনবিআর#জব্দ#বাংলাদেশ