জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। তবে এই সময়ে আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম। ফলে এই চার মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি হয়েছে।