চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যমুনা ব্যাংকের মুনাফা ২২ শতাংশ বেড়ে ৩৭৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৩০৯ কোটি টাকা।
ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে তাদের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.০৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৩১ টাকা।