চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথইস্ট ব্যাংকের সমন্বিত মুনাফা ৬৪ শতাংশ বেড়ে ২১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১৩৩ কোটি টাকা।
ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে তাদের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৬৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা।