উৎসবের মরসুমকে সামনে রেখে চিনির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বড় পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম ও রিটেইল চেইন। এখন থেকে ব্লিনকিট, সুইগি ইনস্টামার্ট, জেপ্টো, ডি-মার্ট এবং রিলায়েন্সের মতো প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহকরা চাইলেই বিপুল পরিমাণ চিনি কিনতে পারবেন না।
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চিনি কেনার ক্ষেত্রে একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে কোনো গ্রাহকই এখন থেকে ১০-১২ কেজি বা তার বেশি চিনি একসঙ্গে কিনতে পারবেন না। বাজারে চিনির সরবরাহ ঠিক রাখা এবং কৃত্রিম সংকট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।