গত ছয় মাসে দেশে খাদ্য মজুতের পরিমাণ ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। টিবিএস বাংলাদেশের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি গুদামে মোট ২৩ লাখ ২ হাজার ৩৫৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।
এর মধ্যে চালের পরিমাণ ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গমের পরিমাণ ২ লাখ ৩২ হাজার ১৮৩ মেট্রিক টন এবং ধানের পরিমাণ ৩৪ হাজার ৭০ মেট্রিক টন।