ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মারিকো বাংলাদেশের শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার হার মার্চ মাসের ১.৯১ শতাংশ থেকে কমে আগস্ট মাসে ০.৯১ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, গত ছয় মাসে কোম্পানিটির মোট শেয়ারের ১ শতাংশ মালিকানা ছেড়ে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই শেয়ার বিক্রির আর্থিক মূল্য প্রায় ৮৫ কোটি টাকা।
ছয় মাসে ৮৫ কোটি টাকার মারিকো শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মারিকো বাংলাদেশের শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার হার ১ শতাংশ কমেছে।