ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে এবং শারীরিক ক্ষত থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে পর্দার আড়াল থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি তার দৈনন্দিন প্রশাসনিক ক্ষমতার বড় একটি অংশ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর ন্যস্ত করেছেন। তবে কর্মকর্তারা দাবি করেছেন যে, দেশের নিয়ন্ত্রণ এখনো তার হাতেই রয়েছে।
ছয় মাস ধরে জনসমক্ষে নেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
অস্তিত্ব সংকটের যুদ্ধের ছয় মাস পার হলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।