ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দক্ষিণ গফরগাঁওয়ের কাওরাইদ ও মাশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ি এলাকায় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এই ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

উৎস: TBS Bangladesh
#রেলপথ#ট্রেন চলাচল#ময়মনসিংহ#ঢাকা#দুর্ঘটনা