চীনের সস্তা রপ্তানি পণ্যের ওপর নতুন করে সাড়ে ৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, এই শুল্কের হার এমনভাবে নির্ধারণের কথা ভাবা হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান এক বছর মেয়াদী বাণিজ্য যুদ্ধবিরতি কোনোভাবেই হুমকির মুখে না পড়ে।