বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।
চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি: ফখরুল
চীনের সঙ্গে বিদ্যমান ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উৎস: TBS Bangladesh