চীনের ৫৬ বছর বয়সী খাবার ডেলিভারি রাইডার ওয়াং জিবিন দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতেছেন। তিনি মূলত খাবার ডেলিভারি করার সময় গ্রাহকের জন্য অপেক্ষা, লিফটের জন্য দাঁড়িয়ে থাকা কিংবা খাবার সংগ্রহের মতো সংক্ষিপ্ত বিরতির সময়গুলোতে কবিতা লিখতেন। এই মুহূর্তগুলো থেকেই তার কবিতার জন্ম হয়েছে।
চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার পেলেন খাবার ডেলিভারি রাইডার
খাবার ডেলিভারি করার ফাঁকে ফাঁকে কবিতা লিখে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার অর্জন করেছেন ৫৬ বছর বয়সী ওয়াং জিবিন।