চীনের বাজারে ভিয়েতনামের ডুরিয়ান রপ্তানি বাড়ছে

ভিয়েতনামের ডুরিয়ান রপ্তানি আয় চলতি বছর ৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যার সিংহভাগই যাচ্ছে চীনে।

চীনের বাজারে ভিয়েতনামের ডুরিয়ান রপ্তানি বাড়ছে

ভিয়েতনামের ডুরিয়ান রপ্তানি খাত দ্রুত বড় হচ্ছে। ২০২১ সালে এই খাত থেকে আয় ছিল ১৮০ মিলিয়ন ডলার, যা চলতি বছর ৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ভিয়েতনামের মোট ডুরিয়ান রপ্তানির ৯০ শতাংশই যাচ্ছে প্রতিবেশী দেশ চীনে। মূলত কফি চাষিরা এখন ডুরিয়ান চাষে আগ্রহী হয়ে ওঠায় এই খাতের প্রসার ঘটছে।

#ভিয়েতনাম#চীন#ডুরিয়ান#রপ্তানি#কৃষি