চীনা সাংবাদিককে নিজ দেশে ফেরত না পাঠাতে থাইল্যান্ডের প্রতি মানবাধিকার সংস্থার আহ্বান

চীনা সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক বাই ঝাওদংয়ের ওপর নির্বাসনের ঝুঁকি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

চীনা সাংবাদিককে নিজ দেশে ফেরত না পাঠাতে থাইল্যান্ডের প্রতি মানবাধিকার সংস্থার আহ্বান

চীনা সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক বাই ঝাওদংয়ের ওপর নির্বাসনের ঝুঁকি তৈরি হয়েছে। বেইজিংয়ের চাপে থাইল্যান্ড তাকে নিজ দেশে ফেরত পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং স্পেনভিত্তিক মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডারস। বুধবার এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি থাইল্যান্ডের প্রতি এই সাংবাদিককে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে।

#থাইল্যান্ড#চীন#সাংবাদিক#মানবাধিকার#নির্বাসন