চীন ও ইন্দোনেশিয়া থেকে ১২ হাজার ৫৩৭ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য সরকারি পর্যায়ে চীন ও ইন্দোনেশিয়া থেকে ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
TBS Bangladesh · 16 সেপ্টেম্বর 2026, 8:50 PM · 1 বার পড়া
সরকার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মেয়াদে চীন ও ইন্দোনেশিয়া থেকে ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে। সরকারি পর্যায়ে (জিটুজি) এই জ্বালানি তেল আমদানির জন্য ব্যয় হবে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা।
টিবিএস বাংলাদেশের তথ্য অনুযায়ী, এই জ্বালানি তেল সরবরাহ করবে ইউনিপেক, পেট্রোচায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি।