চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ) শিক্ষার পরিধি বাড়াতে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আইসিএবি জানিয়েছে, এই চুক্তির ফলে যোগ্য গ্র্যাজুয়েটরা তাদের পূর্ববর্তী একাডেমিক অর্জনের স্বীকৃতি পাবেন। এর মাধ্যমে তারা সিএ যোগ্যতা অর্জনের পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন।