চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় স্বস্তি, কমেছে দাম

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।

চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় স্বস্তি, কমেছে দাম

মৎস্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদনের পরিমাণ ছিল ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে ৫ লাখ ২৯ হাজার মেট্রিক টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এই উৎপাদনের পরিমাণ আরও কমে ৫ লাখ ১২ হাজার মেট্রিক টনে নেমে এসেছে। তবে চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

উৎস: TBS Bangladesh
#ইলিশ#চাঁদপুর#মৎস্য অধিদপ্তর#ইলিশের দাম#বাংলাদেশ