চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

চামড়া শিল্পের প্রসারে ৭ শতাংশ সুদে ২ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় উৎপাদনকারীদের বৈশ্বিক বাজারে সক্ষমতা বাড়ানো। এছাড়া চামড়া শিল্পকে পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্ট শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

#বাংলাদেশ ব্যাংক#চামড়া শিল্প#অর্থনীতি#ঋণ সুবিধা#শিল্প উন্নয়ন