ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বিভিন্ন অঞ্চলের কর্মীরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে সরব হয়েছেন। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানটিতে প্রচলিত চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন।
লেবার ওয়েলফেয়ার ইউনিয়নের প্রায় ২০০ জন কর্মী ও নেতা এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিএটিবি-এর চেচুয়া, আল্লাহর দরগাহ, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা লিফ অঞ্চলের মাঠ পর্যায়ের টেকনিশিয়ান ও অফিস স্টাফরা অন্তর্ভুক্ত ছিলেন।