সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত যেকোনো বিষয়ে অন্য কারো মাধ্যমে তদবির করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ ধরনের তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, চাকরি সংক্রান্ত যেকোনো আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে এবং তা এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।