চাকরি হারালে এইচ-১বি ভিসা ধারীদের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে চাকরি হারানো এইচ-১বি ভিসা ধারীদের জন্য বিদ্যমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড বা বাড়তি সময় বাতিলের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।

চাকরি হারালে এইচ-১বি ভিসা ধারীদের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের জন্য বিদ্যমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। ২০১৭ সাল থেকে কার্যকর এই নিয়মের আওতায় চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজা কিংবা ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেওয়ার জন্য দুই মাস সময় পেতেন। এই সময়ের মধ্যে তারা বাড়ি বিক্রি বা সন্তানদের স্কুল থেকে ছাড়পত্র নেওয়ার মতো প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারতেন। নতুন এই প্রস্তাব কার্যকর হলে চাকরি হারানোর পরপরই দেশ ছাড়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে।

#এইচ-১বি ভিসা#ট্রাম্প প্রশাসন#যুক্তরাষ্ট্র#অভিবাসন#চাকরি