ব্যাংককের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের পর ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।