ব্যাংককের বারে অগ্নিকাণ্ড: নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ।

ব্যাংককের বারে অগ্নিকাণ্ড: নিহত ২৭

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এছাড়া এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

#ব্যাংকক#অগ্নিকাণ্ড#থাইল্যান্ড#দুর্ঘটনা#নিহত