ব্যাংক ঋণের বিপরীতে বন্ধকী সম্পদের মান নির্ধারণ ও মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টিকে 'গ্রুপ এ' এবং ৩৩টিকে 'গ্রুপ বি' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণের বিপরীতে রাখা সম্পদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।
ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
ব্যাংক ঋণের বিপরীতে বন্ধকী সম্পদের সঠিক মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।