ব্যাংক কর্মীদের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময় ধরে চলা অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দুই দশকের পুরনো নীতি সংশোধন করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলোকে কর্মীদের বিরুদ্ধে যেকোনো শাস্তিমূলক অভিযোগ সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
ব্যাংক কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযোগ দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
দীর্ঘসূত্রতা কমাতে এবং অভ্যন্তরীণ তদন্ত দ্রুত সম্পন্ন করতে দুই দশকের পুরনো নীতি সংশোধন করেছে কেন্দ্রীয় ব্যাংক।