মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে। বন্দরের ইয়ার্ডে বৃষ্টির পানি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আমদানি ও রপ্তানি পণ্যের তালিকা ও বিস্তারিত তথ্য সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে চাওয়া হয়েছে। এর আগে বন্দর কর্তৃপক্ষ এ ধরনের ক্ষতির দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পণ্যের বিস্তারিত তথ্য চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত আমদানি ও রপ্তানি পণ্যের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।