ব্রিটেনে সমকামী সেজে আশ্রয়ের আবেদন: জালিয়াতিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ৩

ব্রিটেনে সমকামী পরিচয়ে আশ্রয়ের আবেদন করতে জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অর্থ গ্রহণের মাধ্যমে ভুয়া প্রমাণ তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে।

ব্রিটেনে সমকামী সেজে আশ্রয়ের আবেদন: জালিয়াতিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ৩

ব্রিটেনে সমকামী পরিচয়ে আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত 'আপনজন' নামক একটি বাংলাদেশি এলজিবিটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা আশ্রয়ের আবেদনকারীদের ভুয়া প্রমাণ তৈরিতে সহায়তা করার বিনিময়ে সাড়ে চার হাজার পাউন্ড পর্যন্ত অর্থ গ্রহণ করেছেন। বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

#ব্রিটেন#আশ্রয় আবেদন#জালিয়াতি#গ্রেপ্তার#লন্ডন