বরিশালের উজিরপুর উপজেলায় এক ব্যক্তিকে খুঁটির সাথে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বামরাইল বাজারে ওই ব্যক্তিকে আটক করেন স্থানীয় কয়েকজন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হলেও তিনি তা অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে এবং একটি শিশু তাকে খাবার খাওয়াচ্ছে।
বরিশালে খুঁটির সাথে বাঁধা বাবার ভিডিও ভাইরাল
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটির সাথে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উৎস: BBC News বাংলা