বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় উপাচার্যের গেটের কাছে ছাত্রদলের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। তবে ছাত্র শিবিরের এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।