ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আবুধাবির যুবরাজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া মহাকাশ ও প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ভারতের ওড়িশায় ১১.৫ বিলিয়ন ডলারের একটি অ্যালুমিনিয়াম প্রকল্পের অগ্রগতির বিষয়টিও আলোচনায় উঠে আসে।