ব্রাজিলের নির্মাণাধীন এলাকায় ২০ মিটার দীর্ঘ ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

ব্রাজিলের মারানহাও অঞ্চলে একটি নির্মাণাধীন সাইটে ২০ মিটার দীর্ঘ ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

ব্রাজিলের নির্মাণাধীন এলাকায় ২০ মিটার দীর্ঘ ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

ব্রাজিলের মারানহাও অঞ্চলে একটি নির্মাণাধীন এলাকায় খননকাজ চালানোর সময় বিশালাকার ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা এই প্রাণীটিকে 'ডাসোসরাস টোকানটিনেনসিস' (Dasosaurus tocantinensis) হিসেবে শনাক্ত করেছেন। এটি প্রায় ২০ মিটার দীর্ঘ একটি সোরোপড প্রজাতির ডাইনোসর। মারানহাও অঞ্চলে এখন পর্যন্ত আবিষ্কৃত ডাইনোসরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

#ডাইনোসর#জীবাশ্ম#ব্রাজিল#বিজ্ঞান#প্রত্নতত্ত্ব