ব্রাজিলের একটি বিমানবন্দরে এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডের দুটি প্যালেট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই চালানটির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার ডলার।
হারিয়ে যাওয়া এই পণ্যগুলো ওডেরকো (Oderço) নামক একটি ব্রাজিলিয়ান আইটি ও ইলেকট্রনিক্স পরিবেশক প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৮ বছর ধরে বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।