যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের আওতায় উড়োজাহাজের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়াশিংটনের এই ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ব্রাজিল সরকার। দেশটির মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ব্রাজিলের নিয়ন্ত্রণমূলক নীতিমালায় পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি করা।