ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ইউনিয়ন গঠনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

আজ ৮ নভেম্বর সকাল ৭টা ১৫ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। ইউনিয়ন গঠনের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা।

এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।

উৎস: TBS Bangladesh
#ব্রাহ্মণবাড়িয়া#রেলপথ অবরোধ#ট্রেন চলাচল#আখাউড়া#সংবাদ