বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিদ্যুৎ অপচয় বা কার্টেলমেন্ট। গ্রিডের সক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন করা হলেও তা মূল গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির কারণে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বজায় থাকছে। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্যা প্রকট আকার ধারণ করছে।
বৈশ্বিক গ্রিড সীমাবদ্ধতায় বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি অপচয়
গ্রিডের সক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বায়ু ও সৌরবিদ্যুৎ অপচয়ের হার বাড়ছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।