বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পরবর্তীতে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
TBS Bangladesh · 14 জুলাই 2026, 11:45 AM · 20 বার পড়া
বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং গবাদি পশুর মালিকদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে।