স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ কাজ চলছে। এই জরিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানসহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বন্যাদুর্গত এলাকা জরিপ করছে সরকার, ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য জরিপ কাজ চালাচ্ছে সরকার।
উৎস: TBS Bangladesh