সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বন্যার পানির মধ্য দিয়ে একটি মাছ ধরার ভেলায় করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রশাসনের ভাষ্যমতে, মরদেহটি একটি মাছ ধরার ভেলায় করে বাড়িতে আনা হয়েছিল এবং পরবর্তীতে যথাযথ নিয়ম মেনেই দাফন সম্পন্ন করা হয়েছে। ভিউ পাওয়ার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।