বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ কার্গো জাহাজডুবি, উদ্ধার ২

বঙ্গোপসাগরে ২৪ জন নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। নিখোঁজ নাবিকদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ কার্গো জাহাজডুবি, উদ্ধার ২

বঙ্গোপসাগরে ২৪ জন নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ নাবিকদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা একটি বাণিজ্যিক জাহাজ দুটি লাইফ র‍্যাফট থেকে দুইজনকে জীবিত উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

#জাহাজডুবি#বঙ্গোপসাগর#বাংলাদেশি নাবিক#দুর্ঘটনা#কোস্ট গার্ড