বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার সৃজনশীল কেন্দ্র 'কল্পকার'

ঢাকার অন্যতম সৃজনশীল কেন্দ্র 'কল্পকার' তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। ব্যবসায়িক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার সৃজনশীল কেন্দ্র 'কল্পকার'

ঢাকার অন্যতম সৃজনশীল কেন্দ্র 'কল্পকার' তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। থ্রিডি পেন, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), চিত্রাঙ্কন এবং ফিলিপিনো ঘরানার খাবারের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি একটি সৃজনশীল মিলনমেলা হিসেবে পরিচিত ছিল। তবে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে টিকে থাকা এবং কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

#কল্পকার#ঢাকা#সৃজনশীল কেন্দ্র#ব্যবসায়িক সংবাদ