বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণার পেছনে মার্কিন ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিযোগ জাভিয়ার মিলেইয়ের

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণের ঘটনা নিয়ে মার্কিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণার পেছনে মার্কিন ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিযোগ জাভিয়ার মিলেইয়ের

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই অভিযোগ করেছেন যে, বিশ্বকাপ ফুটবল চলাকালীন আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত নেতিবাচক প্রচারণায় মার্কিন ডেমোক্র্যাটরা অর্থায়ন করেছে। টুর্নামেন্ট চলাকালীন কিছু আর্জেন্টাইন সমর্থকের বর্ণবাদী আচরণের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই এমন অভিযোগ তুললেন মিলেই।

#জাভিয়ার মিলেই#আর্জেন্টিনা#বিশ্বকাপ#মার্কিন ডেমোক্র্যাট#বর্ণবাদ