বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত

বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে খেলোয়াড়দের বিরূপ আচরণের জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত

বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে ব্যানার প্রদর্শনের ঘটনায় দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

#ফিফা#আর্জেন্টিনা#বিশ্বকাপ#ফুটবল#তদন্ত