বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারকারীরা সংযোগজনিত সমস্যায় পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, এই বিভ্রাটের প্রভাব কমিয়ে সেবা স্বাভাবিক করতে তারা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।