বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় অষ্টম স্থানে ঢাকা

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, অস্বাস্থ্যকর বাতাসের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে উঠে এসেছে ঢাকা।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় অষ্টম স্থানে ঢাকা

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মানদণ্ড অনুযায়ী, বাতাসের মান ১০১ থেকে ১৫০ হলে তা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে 'অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য করা হয়। এই মানদণ্ড অনুযায়ী, বর্তমানে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এবং শহরটি বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে।

উৎস: TBS Bangladesh
#ঢাকা#বায়ুদূষণ#একিউআই#পরিবেশ#সংবাদ