দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের টকশো 'জিরো সাম গেম'-এ ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ পরিস্থিতির ওপর আলোকপাত করেছেন। তিনি জানান, আইএমএফ এবং বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের গতি কমেছে। তবে তার মতে, বিনিয়োগের এই স্থবিরতা কোনো মূল সমস্যা নয়, বরং এটি জ্বালানি, ব্যাংকিং খাত এবং সুশাসনের অভাবের মতো গভীর সমস্যার লক্ষণ মাত্র।
আশিক চৌধুরী উল্লেখ করেন, বিশ্বব্যাংকের সুশাসন সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে, কেবল আফগানিস্তান ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। বিনিয়োগ পরিবেশ উন্নত করতে তিনি একটি ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণ শিথিলকরণ কার্যক্রমের ওপর জোর দিয়েছেন। এর আওতায় আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সময়সীমা এক বছর থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।