পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে চলমান কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঝুয়াং লিফেং লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক।
এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, সিবিসি ক্যাপিটাল এবং ঝুয়াং লিফেংয়ের মালিকানাধীন বেশ কিছু বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট একে অপরের সাথে সংযুক্ত ছিল।