কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতরা পুলিশকে জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত সময়ের মধ্যে আদালতে এই মামলার বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।
বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে অপ্রতিমকে হত্যা করা হয়েছে: পুলিশ
কুমিল্লার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উৎস: BBC News বাংলা