পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন সুশাসন বিধিমালা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা এই বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবসম্মত ও পর্যায়ক্রমিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
আলোচনায় করপোরেট সুশাসন বিশেষজ্ঞ লোপা রহমান বলেন, নেতৃত্বের কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রত্যাশা থাকা প্রয়োজন।