জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে তার বর্তমান পদটি শূন্য হতে পারে।
মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দলের ভেতরে এবং বিভিন্ন গণমাধ্যমে নানা আলোচনা চলছে। সম্ভাব্য নতুন মহাসচিব হিসেবে বেশ কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে।